মাইক্রোম্যাক্স ক্যানভাস ২ এবং ক্যানভাস এইচডি ফোন বাজারে আনার পর কেবল ভারতই নয় বরং বাংলাদেশের বাজারেও বেশ নাড়া ফেলে দেয়। তুলনামূলক কমদামে দারুণ বিল্ড কোয়ালিটির ক্যানভাস সিরিজ ভারতেও জনপ্রিয়তার শীর্ষে ওঠে। সম্প্রতি মাইক্রোম্যাক্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ক্যানভাস সিরিজের নতুন ফোন, মাইক্রোম্যাক্স এ১১৫ ক্যানভাস ৩ডি।
সূত্রমতে, কোম্পানিটির প্রথম ৩ডি স্মার্টফোনে রয়েছে ৫” স্টেরিওস্কোপিক ৩ডি ডিসপ্লে, ১ গিগাহার্জ ডুয়েল-কোর প্রসেসর, ৫১২ RAM, ৫ মেগাপিক্সেল ব্যাক ও ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ও মেমোরি কার্ড স্লট।